সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

তেজগাঁওয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক৬ মার্চ ২০১৮১ মিনিট পড়া
তেজগাঁওয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় কাজী মারুফ আহম্মেদ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢাকমে) হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত মারুফের বাবার নাম আফাজ উদ্দিন।

মঙ্গলবার (৬ মার্চ) সকাল ঢামেক হাসপাতাল মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন নিহতের বোন ফাতেমা আক্তার আঁখি।

তিনি বাংলানিউজকে বলেন বলেন, মারুফ পাঠাও অ্যাপসের মাধ্যমে মোটরসাইলে ভাড়ায় চালাতো। গুলশানের নিকেতন আবাসিক এলাকার যাত্রী নামিয়ে কালাচাঁদপুর বাসায় ফেরার পথে তেজগাঁও শিল্পাঞ্চলের লিংরোড এলাকায় কোনো এক গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন কুমার সাহা বাংলানিউজকে বলেন, অজ্ঞাত কোনো এক গাড়ির ধাক্কায় কাজী মারুফেরে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর