সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে চিকিৎসকরা

নিউজ ডেস্ক৫ মার্চ ২০১৮১ মিনিট পড়া
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে চিকিৎসকরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন তার বিশেষজ্ঞ চিকিৎসক দল।

সোমবার দুপুর ১২টায় চিকিৎসক দলের সদস্যরা নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন বলে যুগান্তর নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।

তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিনের নেতৃত্বে এক দল বিশেষজ্ঞ চিকিৎসক কারাগারে গেছেন।

চিকিৎসক দলে রয়েছেন অধ্যাপক এ এস এম রায়হান, অধ্যাপক এ কে এম আমিনুল হক, অধ্যাপক সিরাজুদ্দিন আহমেদ, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান হাওলাদার, অধ্যাপক আবদুল কুদ্দুস ও অধ্যাপক এ এস এম রফিকুল ইসলাম।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হন খালেদা জিয়া। এরপর থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের মহিলা ওয়ার্ডে তিনি বন্দি আছেন।

যুগান্তর