সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

ফটোসংবাদিক কবীর তুহিনের মায়ের ইন্তেকাল

নিউজ ডেস্ক৪ মার্চ ২০১৮১ মিনিট পড়া
ফটোসংবাদিক কবীর তুহিনের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনালী সংবাদ পত্রিকার ফটোসংবাদিক কবীর তুহিনের মাতা আসমা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)।

রোববার রাত পৌনে ১০টার দিকে নগরীর ছোটবনগ্রাম এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি দুই মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। 

আগামিকাল সোমবার বাদ যোহর টিকাপাড়া ঈদগাহ মাঠে মরহুমার জানাযার নামাজ শেষে দাফন করা হবে।

দৈনিক সোনার দেশ: তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাতসহ সোনার দেশ পরিবারের সদস্যরা। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখা: কবীর তুহিনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা শাখার সদস্যরা।

এক শোক বার্তায় অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সামাদ খানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা শোকপ্রকাশ করেছেন। একইসঙ্গে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

স/শ