সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

শরীরের এ কোথায় ট্যাটু করালেন যুবক! দেখলে চমকে যাবেন আপনিও

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
শরীরের এ কোথায় ট্যাটু করালেন যুবক! দেখলে চমকে যাবেন আপনিও

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ট্যাটুর প্রতি ভালবাসার এমন বহর, গোটা শরীর তো বটেই চোখের মণিতেও ট্যাটু করালেন এক যুবক! ইংল্যান্ডের এই যুবকের এমন অদ্ভুত কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় হইহই পড়ে গিয়েছে।

সম্প্রতি ভাইরাল হয়েছে ব্রাইটনের ২৭ বছরের যুবকের এই ছবি। গোটা শরীর-সহ মুখের ভিতরে এবং চোখের মণিতেও ট্যাটু করিয়েছেন তিনি। এছাড়া নাকে এবং ঠোঁটের নীচে স্ট্রেচার্সও ইমপ্লান্ট করিয়েছেন। রাতারাতি নিজের অদ্ভুত চেহারার জন্য হয়ে গিয়েছেন রীতিমতো জনপ্রিয়।

ট্যাটু-আসক্ত তো অনেকেই হয়, কিন্তু এই যুবক যা করলেন তা আর ক’জন করার কথা ভাবেন! তবে তাঁর দাবি, শুধু জনপ্রিয়তা অর্জনের জন্য এই কাজ করেননি তিনি। জানিয়েছেন আসল কারণ।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘‘ছোটবেলা থেকেই পাবলো পিকাসো-র শিল্প, বিশেষত তাঁর অ্যাবস্ট্র্যাক্ট আর্ট আমায় অনুপ্রেরণা জুগিয়েছে। চোখের ভিতর ট্যাটু করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ছিল। কারণ বিশেষজ্ঞদেরও ভুল হয়ে থাকে মাঝেমধ্যে। তাতেও আমি পিছপা হইনি।’’

নিজের অভিজ্ঞতার কথাও বলেছেন উক্ত যুবক। ‘‘আমার সারা শরীরে ট্যাটু দেখে মাঝে মধ্যেই রাস্তার লোকে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। খারাপও লাগে। কিন্তু এই অনুভূতি এখন গা-সওয়া হয়ে গিয়েছে। তাঁদের কটূক্তির জন্য আমি আমার বডি মডিফিকেশন কখনই বন্ধ করব না।’’