সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

সংকট ক্রমেই বাড়ছে, দলের অস্তিত্ব সঙ্কটের দ্বারপ্রান্তে বিএনপি

নিউজ ডেস্ক২১ ফেব্রুয়ারি ২০১৮৩ মিনিট পড়া
সংকট ক্রমেই বাড়ছে, দলের অস্তিত্ব সঙ্কটের দ্বারপ্রান্তে বিএনপি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের প্রশ্ন, নেতাদের বিশ্বাসঘাতকতা ও নানা প্রকার দ্বিধা-দ্বন্দ্বে বিভক্ত বিএনপিতে সংকট ক্রমেই বাড়ছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনের ৫ বছরের কারাদণ্ডের রায়ের পর ও তার কারাবাসকে কেন্দ্র করে সে সংকট আরও ঘনীভূত হচ্ছে।

এ অবস্থায় বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে নানা মহলে সংশয়ের বাতাস ভারী হতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপিতে বিরাজমান নানাবিধ সংকট থেকে নেতারা যদি বেরিয়ে আসতে না পারে তবে বিএনপির অস্তিত্ব চিরতরে বিলীন হওয়া অবধারিত।

গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ের পূর্বেই বিএনপি নেতাদের বিরুদ্ধে দল ভাঙনের অভিযোগ ওঠে। যা বিএনপির অস্তিত্ব নিশ্চিহ্নের সূত্রপাত বলে মনে করছেন অনেকেই। সেই রেশ ধরে দলে ভাঙন ধরানোর চেষ্টার অভিযোগ ওঠে মির্জা ফখরুল, মওদুদ আহমদসহ একাধিক সিনিয়র নেতাদের বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় এ নিয়ে রিজভীর সঙ্গে ফখরুলের হাতাহাতির ঘটনাও ঘটে। এরপর এ সংকট সমাধানে খালেদা জিয়া রিজভীর নেতৃত্বে অনুসন্ধানী দলও গঠন করেন। কিন্তু সংকট সমাধানের অভিপ্রায় আলোর মুখ দেখেনি খালেদা জিয়ার কারাদণ্ড হলে। ফলে সে সংকট ক্রমেই বাড়তে থাকে।

খালেদা জিয়ার কারাদণ্ডের পর শুরু হয় দলীয় সংকটের বিস্তার। খালেদার অবর্তমানে দলের দায়িত্ব তারেক রহমানের ওপরে অর্পণ ও রিজভীকে তার সহযোগী হিসেবে দায়িত্ব দিলে বিএনপি দুইভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে তারেক-রিজভীর নেতৃত্ব অন্যদিকে মির্জা ফখরুলসহ দলের সিনিয়র নেতাদের পক্ষে তারেক-রিজভীর নেতৃত্ব মানতে অস্বীকৃতি প্রকাশ্যে আসে। শুরু হয় দলের ঘোর টানাপোড়েন।

সর্বশেষ এই টানাপোড়েনের মধ্যেই খালেদা জিয়ার জামিন বিলম্ব ও তার মুক্তির আন্দোলন কর্মসূচি নিয়ে সিনিয়র নেতাদের ওপরে চড়াও হন তারেক রহমান। এমনকি নেতাদের ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেয়ার হুমকিও দেন তারেক রহমান। সেই অপমানের প্রেক্ষাপটে ফখরুল-মওদুদসহ বেশ কিছু সিনিয়র নেতারা একত্রিত হয়ে নতুন দল গঠন করার সিদ্ধান্ত নেন। অচিরেই দলের কার্যনির্বাহী পরিষদ ঘোষণার মধ্য দিয়ে দল আত্মপ্রকাশ করবে বলেও জানা যায়।

এ সম্পর্কে জানতে চাইলে বিএনপি সমর্থক একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, দলে তারেক রহমানের নেতৃত্ব ও সিনিয়র নেতাদের বৈরী আচরণ-মনোভাব ও খালেদা জিয়ার ৫ বছর কারাদণ্ডের মধ্যে দলে যে অশনি সংকেত বিরাজ করছে তা ক্রমেই ঘনীভূত হচ্ছে।

একদিকে, তারেকের ঘাড়ে একাধিক মামলা ও দুই মামলায় কারাদণ্ড ঝুলে আছে। এছাড়া কিছুদিনের মধ্যেই ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় হবে। রায়ে তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে, খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পুনরায় সাজা হওয়ার আশঙ্কা রয়েছে। এমন সংকটের মধ্যে দলীয় নেতাদের অনৈক্যের বিস্তারে মনে হচ্ছে একটি দেশের প্রধান বিরোধী দলের অস্তিত্ব বিলীন হতে চলেছে। দিন যতই যাচ্ছে সংকট থেকে উত্তরণের পথ বন্ধুর হয়ে অনিবার্য নিয়তীর দিকে এগোচ্ছে বিএনপি। সূত্র: অনলাইন