সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

চট্টগ্রামে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক

নিউজ ডেস্ক১ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
চট্টগ্রামে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রামের বাকুলিয়া থানা এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

 

বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন নিজামুদ্দিন (২৫) ও রুকোনুদ্দিন (২৭)।

 

সিএমপির মুখপাত্র মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযানের বিস্তারিত জানানো হবে।

সূত্র:রাইজিংবিডি