নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর পরিচালনা পর্ষদের ৪৭১তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
রাকাব এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কাজী আলমগীর এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল অদুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক শাহ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোয়াজ্জেম হোসেন প্রমূখ।

সভায় পর্ষদ সদস্যবৃন্দ ব্যাংকের বিভিন্ন বিষয়ের উপর বিশদ আলোচনান্তে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
স/শ









