সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

শিবলী নোমান রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত

নিউজ ডেস্ক৮ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
শিবলী নোমান রাজশাহী মেডিকেল  বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট  সদস্য মনোনীত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমানকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোয়ন দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

 

আইন অনুযায়ী বিএফইউজে সভাপতির মনোনীত প্রতিনিধি হিসেবে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক এই সাধারণ সম্পাদক দুবছর মেয়াদে বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন তাকে অভিনন্দন জানাচ্ছে। পাশাপাশি তাকে মনোনয়ন দেয়ায় বিএফইউজে নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।

স/আর