সদ্য প্রকাশিত
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮ পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত
নাটোর

লালপুর বাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানে দূধর্ষ চুরি

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
লালপুর বাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানে দূধর্ষ চুরি

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার বাজারে শিশির ব্যাটারী এন্ড ইলেক্ট্রনিক্স এবং মোজাম ষ্টোরে দূধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরেরা নগদ টাকাসহ দুটি প্রতিষ্ঠানের প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

 
শিশির ব্যটারী এন্ড ইলেক্ট্রনিক্সের মালিক মিজানুর রহমান মজনু সিল্কসিটি নিউজকে জানান, ২৯ তারিখ সোমবার দিবাগত গভীর রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনের দরজা ভেঙ্গে নতুন এ্যাপোলো ব্যাটারি ২১ টি, ২ সেট পাওডার ব্যাটারি ও ৮/১০ টি পুরাতন বড় ব্যাটারী নিয়ে যায়। এঘটনায় প্রায় সাড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

 

একই ভাবে পার্শ্ববর্তী মোজাম স্টোরের মালিক মোজাম জানান, তার দোকনের সামনের দরজা ভেঙ্গে ক্যাশবাক্সে থাকা নগদ ৪২ হাজার টাকাসহ দোকানের কয়েক কার্টুন সিগারেট চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ৪৫ হাজার টাকা খোয়া যায়।

 
লালপুর বাজার বণিক সমিতির সভাপতি মাহামুদুল হক মুকুল ঘটনার সত্যতা স্বীকার করে সিল্কসিটি নিউজকে জানান, নাইট গার্ড থাকা অবস্থায় চুরি হওয়া উদ্বেগের বিষয়, মঙ্গলবার সকালে বিষয়টি মৌখিকভাবে থানায় জানানো হয়েছে, রাত ৮ টায় এ বিষয়ে বণিক সমিতির সভা আহবান করা হয়েছে, সেখানে ঘটনার নিস্পত্তি না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 
উল্লেখ্য ১৪ আগষ্ট রাতে একই বজারে লোকনাথ ষ্টোর মুদি দোকানেও চুরির ঘটনা ঘটে।

স/অ