সদ্য প্রকাশিত
নাটোর

বাগাতিপাড়ায় বয়স্ক , বিধবা, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী ব্যক্তির পরিচয় পত্র বিতরন

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় বয়স্ক , বিধবা, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী ব্যক্তির পরিচয় পত্র বিতরন

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের ভাতাসহ অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে পরিচয় পত্র বিতরন করা হয়েছে।

 

উপজেলা সমাজ সেবা অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ বড়াল সভা কক্ষে মঙ্গলবার সকালে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ এ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরন করেন।

 

উপজেলা ভূমি কর্মকর্তা ফারজানা খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারন সম্পাদক সেকেন্দার রহমান। উপজেলা সমাজ সেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহাদৎ হোসেনের স্বাগত বক্তব্যে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আঃ হামিদ মিয়া, যুগ্ম সম্পাদক সুকুমার মুখার্জী, প্রেস ক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন প্রমুখ ।

 

চলতি অর্থ বছরে বাগাতিপাড়া উপজেলায় মোট ২’শ ৭০জনকে বয়স্ক, ২‘শ ৩৭ জনকে প্রতিবন্ধী ও ১’শ ৪০ জনকে বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা প্রদান করা হয়েছে। এছাড়াও চিকিৎসক কর্তৃক সনাক্তকৃত এক হাজার একশ ৩৬ জন প্রতিবন্ধীকে পরিচয় পত্র দেওয়া হয়।

স/অ