সদ্য প্রকাশিত
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮ পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত
অপরাধ ও দুর্নীতি

লক্ষ্মীপুরে যুবদল কর্মী হত্যায় ১১ জনের ফাঁসি

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
লক্ষ্মীপুরে যুবদল কর্মী হত্যায় ১১ জনের ফাঁসি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুবদল কর্মী মাওলানা বাবর মিয়া হত্যা মামলায় ১১ জনের ফাঁসির আদেশ দিয়েছে  লক্ষ্মীপুরের একটি আদালত।

 

মঙ্গলবার দুপুর ১২টায় লক্ষ্মীপুর জেলা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ আদেশ দেন।

 

অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়। লক্ষ্মীপুর জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার তিতারকান্দি গ্রামের আলম, মিরাজ, মঞ্জু, মহিন উদ্দিন, কালামুন্সি, মামুন ওরফে সাইফুল ইসলাম মামুন, ভুট্টু ওরফে আবদুস শহিদ, পূর্ব রাজাপুর গ্রামের মঈন উদ্দিন, গোবিন্দপুর গ্রামের মোর্শেদ আলম, জগন্নথপুর গ্রামের মাসুদ ও মধ্য গোবিন্দপুর গ্রামের আবুল বাশার।

 

আদালত সূত্রে জানায়, ২০০৩ সালের ৮ মার্চ রাতে তিতারকান্দি গ্রামে মাওলানা বাবর মিয়াকে আসামিরা পূর্বকল্পিতভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই নূর আলম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

 

 

 

 

সূত্র : রাইজিংবিডি