সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

নগরীতে ট্রাফিক পুলিশের মারপিটে নিয়ন্ত্রণ হারিয়ে অটো চালক আহত

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
নগরীতে ট্রাফিক পুলিশের মারপিটে নিয়ন্ত্রণ হারিয়ে অটো চালক আহত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশের মারপিটে নিয়ন্ত্রণ হারিয়ে অটো চালক আহত হয়েছেন। অটো চালক মাহবুব হোসেনকে (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ করা হয়েছে। মাহবুব নগরীর উপকণ্ঠ নওহাটা এলাকার এরশাদ আলীর ছেলে।

 

আজ মঙ্গলবার দুপুর একটায় নগরীর সিপাইপাড়া কেন্দ্রীয় জেলখানা এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত মাহবুব জানায়, জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে আটক করে নিয়ে আসছিলো। এসময় তার কাছে থেকে দুই হাজার টাকা দাবি করা হয়। তিনি টাকা দিতে না চাইলে তাকে ট্রাফিক আফিসে নিয়ে আসা হচ্ছিল। পথে সিপাইপাড়া কেন্দ্রীয় জেলখানা এলাকায় আসলে ওই ট্রাফিক পুলিশ তার থেকে টাকা নিয়ে নিতে লাগলে তিনি বাধা দেন।

 

এসময় ওই ট্রাফিক পুলিশ ধরে অটো চালককে মারপিট করতে থাকে। এতে আটোটি নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের বিদ্যুতের পোলের সঙ্গে ধাক্কা লাগে।

 

এতে অটো চালক আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তার আটোটি দুমরে মুচরে যায়। পরে ট্রাফিক পুলিশ পালিয়ে গেলে তার নাম পরিচয় নেওয়া সম্ভব হয় নি। এ ঘটনায় আটো চালকরা রাস্তা অবরোধ করে রাখে।

 

পরে রাজপাড়া থানা পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

স/আ