সদ্য প্রকাশিত
রাজশাহী

কাসেমের ফাঁসি বহাল, নির্মূল কমিটির মিছিল ও মিষ্টি বিতরণ

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
কাসেমের ফাঁসি বহাল, নির্মূল কমিটির মিছিল ও মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

মানবতাবিরোধী অপরাধের মীর কাসেমের মামলার চূড়ান্ত রায়ে ফাঁসি বহাল থাকায় সন্তষপ্রকাশ করে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা ও নগর কমিটি।

আজ মঙ্গলবার সকল ৯টায় নগরীর আলুপট্টি থেকে আনন্দ মিছিল শুরু হয়ে সাহেব বাজার জিরোপয়েন্ট প্রদক্ষিণ শেষে আবার আলুপট্টিতে এসে শেষ হয়।

আনন্দ মিছিলে সভাপতিত্ব করেন, ঘাতক দালাল নির্মূল কমিটির নগর নির্বাহী সভাপতি ড. সুজিত সরকার।

এসময় উপস্থিত ছিলেন, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমুর সরকার, কেন্দ্রীয় সহসভাপতি উপাধ্যাক্ষ কামরুজ্জামান, নগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, রাজশাহী মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, রাবি শাখার সভাপতি মতিউর রহমান মর্তুজা প্রমুখ।

স/আ