তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে দলীয় নিজেদের কন্দলে ব্যাড়াজালে উপজেলা ছাত্রদল। নিজেদের অন্তদ্বন্দ্বের কারণে দলের মধ্যে ফাটল দেখা দিয়েছে। শুরু হয়েছে ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের নেতাদের বহিস্কার ও শোকজের হিড়িক। বর্তমান প্রেক্ষাপটে দলের দূর অবস্থায় সময় বহিস্কার ও শোকজের করার কারণে দলের অন্য সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যার প্রভাব পড়বে ভোটারদের মধ্যে।
গত ২৭ আগষ্ট তানোর উপজেলা ছাত্রদলের সভাপতি এমএ মালেক মন্ডলের স্বাক্ষরিত দলীয় প্যাডে সূত্রে জানা গেছে, দলের শৃংঙ্খলা ভঙ্গের দায়ে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহকে সাময়িক বহিস্কার করা হয়েছে। অপরদিকে উপজেলার ৪ টি ইউনিয়নের ছাত্রদলের সভাপতিকে এরা হলেন- উপজেলার সরনজাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিন মিঠু, তালন্দ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, কামারগাঁ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলাম ও বাঁধাইড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শিশ মোহাম্মদ শিশির।
জানা গেছে, গত ২৪ আগষ্ট ব্যারিষ্টার আমিনুল হককে সংবদ্ধনা দেবার তানোর ও মুন্ডুমালা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক বিএনপি’র অংগসংগঠনের নেতা-কর্মীরা তানোর থানা যুবদলের সভাপতি ও তানোর পৌর মেয়র মিজানের নেতৃত্বে ঢাকায় যান। তবে উপজেলা ছাত্রদলের সভাপতি এমএ মালের মন্ডল নেতা-কর্মীদের সঙ্গে ঢাকায় যাননি।

সদস্য বহিস্কার হওয়া পাচন্দর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, মালেকের সঙ্গে ঢাকায় না গিয়ে বিএনপি’র অংগসংগঠনের নেতা-কর্মীরা সকলের মিলে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারেষ্টার আমিনুল হককে সংবদ্ধনা দেবার জন্য মেয়র মিজানের সঙ্গে ঢাকায় যাওয়া এটাই আমাদের অপরাধ। উপজেলা যুবদলের সভাপতি ও মেয়র মিজান সঙ্গে মালেকের অন্তদ্বন্দ্ব রয়েছে। সেই রাগে আমাদের তিনি দল থেকে বহিস্কার করার চিঠি দিয়েছেন। মালেক থানা ছাত্রদলের সভাপতি হলেও তিনি কোন বিএনপির দলীয় অনুষ্ঠানে উপস্থিত থাকে না। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মালেক নেতা-কর্মীদের সাহম দেয়া বাদ দিয়ে দল ভাঙ্গার পায়রাতা করছে। কোন নেতা-কর্মীদের সঙ্গে তার যোগাযোগ নেয়। তিনি নামে মাত্র ছাত্রদলের সভাপতি।
শোকজ হওয়া উপজেলার সরনজাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিন মিঠু, তালন্দ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান ও কামারগাঁ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলাম জানান, মজার বিষয় হলো তানোর উপজেলা ছাত্র দলের সভাপতি মালেক নিজেই জানেননা কোন ইউনিয়নে কে সভাপতি কে সম্পাদক। মালেক ভাই তিনি নিজের স্বাক্ষরিত শোকজ চিঠিতে ৪ ইউনিয়নের চারজনকে শোকজ করেছেন। এর মধ্যে বাধাইড় ইউনিয়নের বর্তমান ছাত্রদলের সভাপতি শিশ মোহাম্মদ শিশিরের নাম লিখেছেন সাধারণ সম্পাদক হিসাবে।
মালেক নামে মাত্র সভাপতি। দলীয় কোন অনুষ্ঠানে তাকে পাওয়া যায়না। দলের দূর দিনে তানোর উপজেলা বিএনপি’র অংগসংগঠনের নেতারা দলকে চাঙ্গা করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর উপজেলা ছাত্রদলের সভাপতি মালেক কৌশলে দল ভাঙ্গার কাজ চালিয়ে যাচ্ছেন।
বাঁধাইড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিশ মোহাম্মদ শিশির বলের, আমি ইউনিয়নের কোন পদে আছি সেটাইতো থানা ছাত্রদলের সভাপতি মালেক জানেননা। সভাপতি হবার পর এযাবদ তিনি আমাদের নিয়ে কোন মিটিং করেননি। মালেকের হটচারিতা দলভাঙ্গার কৌশলের বিষয়টি ব্যারিষ্টার আমিনুল হক জানেন কি না আমাদের জানা নেয়। মালেকে কি কারণে আমাদের শোকজ করেছেন সে বিষয়ে তিনি আমাদের কিছুই জানান নি। শুধু মাত্র দলের শৃংঙ্খলা ভংগের দায়ে শোকজ নোটিশে উল্ল্খে করেছেন। তানোর পৌর মেয়র ও থানা যুবদল সভাপতি মিজানের সঙ্গে মালেকের অন্তদ্বন্দ্ব রয়েছে।
বিএনপি’র অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাসহ তানোর পৌর মেয়র ও থানা যুবদল সভাপতি মিজানের সঙ্গে ঢাকায় গিয়ে ব্যারিষ্টার আমিনুল হককে সংবদ্ধনা দেয়াটা অপরাধ। আমাদের নেতাকে ফুল দিয়ে সংবদ্ধনা জানাবো সেটা কি দলের শৃংঙ্খলা ভঙ্গ হতে পারে। মালেক বিএনপি’র ভাল চাই না। তার মধ্যে হিংসাত্ত কাজ করে। আমাদে সঙ্গে ঢাকায় গিয়েছিলেন, তালন্দ ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী, কামারগা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাফুজ রহমান, তানোর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক জারজিস মোল্লা। কিন্তু ওই তিনজনকে কোন শোকজ নোটিশ দেয়া হয়নি। মালেক এহেন কৌশলের দলভাঙ্গার বিষয়টি তানোর উপজেলা বিএনপি’র সভাপতি জানিয়েছি।
উপজেলা ছাত্রদলের সভাপতি এমএ মালেক মন্ডল বলেন, বহিস্কারাদেশ ও শোকজের পত্র শনিবার বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক ছাড়াও এর অনুলিপি দলের গুরুত্বপূর্ণ নেতাদে কাছে পাঠানো হয়েছে। বাধাইড় ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ও সম্পাদক কে সে বিষয়ে তিনি বলেন, বাড়িতে খাতা রয়েছে। দেখে বলতে হবে। যাদের শোকজ করা হয়েছে ৭ দিনের মধ্যে শোকজরে লিখিত ও মৌখিক ভাবে জানানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। তারা আমার বিরুদ্ধে অনেক কিছুই এখন বলবে। আমি প্রতিটি দলীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।
তানোর পৌর মেয়র ও উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান বলেন, মালের কোন দলীয় অনুষ্ঠানে উপস্থিত থাকে না। মালেক উপজেলা ছাত্রদলের সভাপতি’র পদে থাকার পরও দলের দুর দিনে নেতা-কর্মীদের পাশে থাকে না। আমিসহ উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতা চেষ্টা চালিয়ে যাচ্ছে দলকে চাঙ্গা করার জন্য। আর মালেক নেতা-কর্মীদের সঙ্গে একি আচরণ করছে।
তানোর উপজেলা বিএনপি’র সভাপতি এমরান আলী মোল্লা বলেন, বেশি বাড়া ভাল না। মালেক দলের মধ্যে যে ভাঙ্গনের চেষ্টায় লিপ্ত হয়েছে সে হতে দেয়া যাবে না। ছাত্রদলের ছেলেরা তাকে উচিত জব্বাব দিবে। বিষয়টি নিয়ে আমি উপর মহলের নেতাদের সঙ্গে কথা বলবো।
স/আ










