নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।
সভাপতি আহসান হাবীব অপু ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামলসহ কমিটির সব সদস্যকে অভিনন্দন জানিয়েছেন আরইউজে সভাপতি কাজী শাহেদ, সহ-সভাপতি শরীফ সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, সদস্য জনাব আলী ও সামাদ খান।
এক বিবৃতিতে তারা উল্লেখ করেন, অপু ও মেহেদীর নেতৃত্বে টেলিভিশন সাংবাদিকতা তার পেশাগত দক্ষতা ও মানে আরো উন্নত পর্যায়ে যাবে। সেইসঙ্গে সাংবাদিকদের অধিকার আদায়ে নতুন নেতৃত্ব ভূমিকা রাখবে।
স/শ











