সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
বিচিত্র

চীনে ছয় প্রজন্ম ধরে মাটির নিচে বসবাস

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
চীনে ছয় প্রজন্ম ধরে মাটির নিচে বসবাস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ড্রোন ফুটেজে ধরা পড়ল চীনের এক রহস্যময় গ্রাম। যেখানে সব বাড়িই রয়েছে মাটির তলায়। প্রায় ২০০ বছর ধরে ওই বাসিন্দারা মাটির তলাতেই বাড়ি তৈরি করে থাকে।

পরপর লাইন দিয়ে রয়েছে এ রকম অন্তত হাজার দশেক ঘর। সেখানে এখনও বসবাস করেন প্রায় ৩০০০ মানুষ। চীনের হেনান প্রদেশের কাছে রয়েছে এ ঘরগুলো। ৩০০০ লোক বাদে বাকিরা ওই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। এ ধরনের ঘরগুলোকে বলা হয় ‘ইয়ায়োডং’।

অন্তত ছয়টি প্রজন্ম এ রকম বাড়িতে বসবাস করেছে বলে জানা যায়। চারকোনা বাড়িগুলো রয়েছে মাটির তলায়। ওই এলাকার তাপমাত্রা শীতকালে থাকে ১০ ডিগ্রি আর গরমে ২০ ডিগ্রি। চীনের পার্বত্য এলাকায় ৪০০০ বছর আগে থেকে এ ধরনের বাড়ি তৈরি হতো বলে জানা যায়। হেনান প্রদেশের সানমেক্সিয়া শহরে ওই গুহাবাড়িগুলো রয়েছে বলে জানা গেছে। বর্তমানে এসব বাড়িতে বিদ্যুতের সংযোগসহ সব আধুনিক ব্যবস্থাও রয়েছে। বাড়িগুলো দেখতে পর্যটকরাও সেখানে যান। ফলে এগুলো সংরক্ষণ করছে স্থানীয় প্রশাসন।

এগুলো ভূমিকম্পেও ক্ষতিগ্রস্ত হয় না। এগুলো সাউন্ডপ্র“ফও। আশপাশের জায়গা চাষের কাজে ব্যবহার করা যায়। মাসে ২১ ইউরো ভাড়ায় পাওয়া যায় এ ঘরগুলো। ৩২০০০ ইউরোতে বিক্রি হয় ঘরগুলো। এ গুহাবাড়িগুলোর গভীরতা ২০-২৩ ফুট, লম্বায় ৩৩-৩৯ ফুট। যুগান্তর