সদ্য প্রকাশিত
রাজশাহী

শোকের মাসে শপথ হলো সমস্ত সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা: আসাদ

নিউজ ডেস্ক২৯ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
শোকের মাসে শপথ হলো সমস্ত সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা: আসাদ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেছেন, বঙ্গবন্ধরু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদে এগিয়ে চলেছে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়িয়েছে, সেই বাংলাদেশকে খালেদা জিয়ার নেতৃত্বে ‘৭১ আর ‘৭৫ এর ঘাতকরা পাকিস্থানী কায়দায় পিছনে নিতে চাই। আমরা সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করবই শেখ হাসিনার হাত ধরে। তাই আসুন এই শোকের মাসে শপথ গ্রহণ করি সমস্ত সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করি।

 
সোমবার বিকেলে পবা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 
স্মরণ সভায় পবা উপজেলা আ’লীগের সভাপতি ইয়াসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বেগম আখতার জাহান এম.পি।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, দপ্তর সম্পাদক ডাবলু, ক্রীড়া সম্পাদক মুক্তার, সদস্য মোবারক আলী, রাজশাহী জেলা যুবলীগ সাধারণ সম্পাদক খালেদ ওয়াশি কেটু, পবা উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ভাদু, প্রফেসর আব্দুস সালাম , গোলাম মোস্তফা, সুফিয়া হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক, আবু সামা, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, হরিপুর ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান বাদল, হরিয়ান ইউনিয়ন সভাপতি ইয়াছিন আলী, মুক্তিযোদ্ধা- কামরুজ্জামান (কমান্ডার), পবা উপজেলা আওয়ামী লীগ, পবা উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শরিফা বেগম, সাধারণ সম্পাদক আফরোজা বেগম,  দর্শন পাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান- কামরুল হাসান রাজ।

 
আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভা সঞ্চালনা করেন পবা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক  মাজদার সরকার।

স/শ