সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নাটোর

লালপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহাফিল

নিউজ ডেস্ক২৯ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
লালপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহাফিল

লালপুর প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 
সোমবার বিকেলে লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার টেম্পু স্ট্যান্ডে গোপালপুর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথি ছিলেন এ্যাডঃ আবুল কালাম আজাদ।

 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আসম মাহামুদুল হক মুকুল, গোলাম কাউছার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু, শফিকুল ইসলাম স্বপন, আওয়ামীলীগ নেতা ফিরোজ আল হক ভূইয়া ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরশাদ আলম সাদির প্রমুখ।
স/শ