সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

সিল্কসিটিনিউজ ডেস্ক: রাজধানীর চকবাজারে ছুরিকাঘাতে জুয়েল (২৩) নামে এক যুবক খুন হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে চকবাজারের পূর্ব চুনারুঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জুয়েল পূর্ব চুনারুঘাট এলাকার মুজিবুর রহমানের ছেলে।

চকবাজার থানার ডিউটি অফিসার আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, রাত সাড়ে ১২টার দিকে চুনারুঘাট দ্বীনের আলো জামে মসজিদের পাশে ২-৩ যুবক জুয়েলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

খবর পেয়ে স্বজনরা তাকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে জুয়েলের মৃত্যু হয়।

আশরাফুল ইসলাম জানান, কী কারণে এই হত্যাকাণ্ড হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে জুয়েলের স্বজনরা এলাকার সুমন নামের এক যুবককের নাম বলেছেন, তাদের দাবি, হত্যাকাণ্ডে তিনি জড়িত।

ময়না-তদন্তের জন্য জুয়েলের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে জানিয়ে ডিউটি অফিসার বলেন, বিস্তারিত খতিয়ে দেখা  হচ্ছে, মামলা প্রক্রিয়াধীন।

বাংলানিউজ