সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নিউজ ডেস্ক২৯ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
বাঘায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় পঞ্চম শ্রেনী পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৮আগষ্ট) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুই নারীর সহায়তায় তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করা হয়। এ ঘটনায় সোমবার (২৯ আগষ্ট) ধর্ষিতার বাবা বাদি হয়ে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তেপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীকে (১১) স্কুলছুটির পর স্কুলের পাশে আকবর আলী নামের এক ব্যাক্তির বাড়িতে ডেকে নিয়ে যায় তার বান্ধবি। পরে তেপুকুরিয়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে জুয়েল আলী(২০) তাকে ধর্ষণ করে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সোনালী এবং আকবরের স্ত্রী মনিকার সহযোগীতায় স্কুলছাত্রীকে ঘরের মধ্যে গামছা দিয়ে মুখ বেধে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষন করেছে জুয়েল। পরে ছাত্রীর চিৎকারে ধর্ষক জুয়েল পালিয়ে যায়।
ওই ছাত্রীর বাবা সিল্কসিটি নিউজকে বলেন, আমার মেয়েকে মাঝে মধ্যে লম্পট জুয়েল উত্যাক্ত করত। মানসম্মানের ভয়ে কাউকে কিছু জানানো হয়নি। কিন্তু শেষ পরিনতি যে,এটা হবে তা ভাবতেও পারিনি। এ ঘটনার জন্য নায্য বিচার দাবি করেন তিনি।
তেপুবুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সিল্কসিটি নিউজকে বলেন, ঘটনা কতটুকু সত্য তা বলতে পারবোনা। তবে লোকমুখে ধর্ষণ হওয়ার কথা শোনা যাচ্ছে।
বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ধীরেন্দ্রনাথ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স/শ