সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

কেন সেনা জওয়ানরা ছোট চুল রাখে জানেন?

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৮২ মিনিট পড়া
কেন সেনা জওয়ানরা ছোট চুল রাখে জানেন?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সেনা জওয়ানদের কতটা কঠোর নিয়ম-শৃঙ্খলার মধ্যে থাকতে হয় তা কারও অজানা নয়৷ খাওয়া থেকে শুরু করে সোশ্যাল লাইফ, পোশাক থেকে শুরু করে যাবতীয় বিষয়েই থাকে নানা বিধি নিষেধ৷ যার অনড় হওয়ার প্রশ্নই ওঠে না৷ আর সেনা জওয়ানদের চুলও নিশ্চয় কারও নজর এড়িয়ে যায়নি৷ অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে কেন সেনাদের চুল এতো ছোট ছোট করে কাটা থাকে৷

সবথেকে প্রধান কারণ হিসেবে মনে করা হয়, যুদ্ধকালীন পরিস্থিতিতে চুল ছোট থাকলে তা দেখাশোনা করার জন্য বেশি সময় দিতে হয় না৷ অনেকের মতে, চিরুণির ব্যবহারের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ সেনা জওয়ানদের দায়িত্বে রয়েছে৷

আবার ছোট চুল হলে কাওকে আলাদা করে চেনার বিষয় থাকে না৷ সবাই সমান, সেই অর্থও তুলে ধরার চেষ্টা করা হয় বলে মত অনেকের৷

বৃষ্টিতে হোক বা নদীতে নেমে কাজ হোক, ছোট চুল হলে তা তাড়াতাড়ি শুকিয়ে যায়৷

অপারেশনের সময় জওয়ানদের অনেকসময় হেলমেট পরতে দেওয়া হয়৷ বড় চুল থাকলে সেই হেলমেট পরা অসম্ভব হয়ে যায়৷

অনেকে আবার মনে করেন, ছোট চুল হওয়ায় হাওয়া চলাচল ভালো হয়, যার কারণে উত্তপ্ত পরিবেশেও মাথা ঠান্ডা রেখে তারা কাজ করতে পারে৷

চুল রাখা নিয়ে নানা বিশ্লেষণ দিয়ে থাকে অনেকেই৷ তবে অনেকে এত কিছু ভাবনা চিন্তা না করে চুল ছোট রাখে, যাতে স্মার্ট এবং শার্প দেখতে লাগে৷ কলকাতা 24