সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
অপরাধ ও দুর্নীতি

শাহজালালে বৈদেশিক মুদ্রাসহ ২ যাত্রী গ্রেফতার

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
শাহজালালে বৈদেশিক মুদ্রাসহ ২ যাত্রী গ্রেফতার

সিল্কসিটিনিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ দুই যাত্রীকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা।

শুক্রবার (১৯ জানুয়ারি)  বিষয়টি জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।

গ্রেফতাররা হলেন- রাজধানীর মিরপুরের আরিফুল ইসলাম ও মোহাম্মদপুরের মো. শামীম ঢালী।

ড. মইনুল খান জানান, গ্রেফতার দুই যাত্রী মালয়েশিয়া যাচ্ছিলেন। বহির্গমনকালে চেকইন রো সি-তে শুল্ক গোয়েন্দা তাদের  চ্যালেঞ্জ করেন। প্রাথমিকভাবে তারা মুদ্রা বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে তাদের কথাবার্তায় অসঙ্গতি পাওয়া গেলে শাহজালালের কাস্টমস হলে নিয়ে তল্লাশি চালানো হয়।

এসময় আরিফুল ইসলামের কাছ থেকে ৬০ হাজার মূল্যমানের সৌদি রিয়াল ও ৪২১ মালয়েশিয়ান রিঙ্গিত এবং আরেকজনের কাছ থেকে ৬৮ হাজার ৫শ মূল্যমানের সৌদি রিয়াল ও ১৩৫ মালয়েশিয়ান রিঙ্গিত উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা নিজেদের লাগেজ ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। একে অপরের সহযোগী বলেও স্বীকার করেন। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার মূল্যমান ২৭ লাখ ৮৭ হাজার ৬৩৯ টাকা। এসব মুদ্রা তাদের কোমরে বিশেষভাবে লুকায়িত ছিল। এই মুদ্রা তারা চোরাচালান করার চেষ্টা করছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। গ্রেফতার যাত্রী দু’জনকে শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে।

বাংলানিউজ