নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে এসএ টেলিভিশনের ৫ম বর্ষপুর্তি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় এসএ টিভির রাজশাহী ব্যুরো অফিসের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি নগরির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোটেল নাইসে এসে শেষ হয়। পরে সেখানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এসএ টিভির রাজশাহী ব্যুরো ইনচার্জ জিয়াউল গনি সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল,রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু প্রমুখ।

উপস্থিত থেকে বক্তব্য দেন,রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জাসদ রাজশাহী মহানগর সহ-সভাপতি শাহরিয়ার আলম, রাবি অধ্যাপক রোখসানা খানম,রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আমির জাফর প্রমুখ। এছাড়া বিভিন্ন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। স/আর










