সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

শ্যামল দত্তের গ্রেপ্তারি পরোয়ানা: দুর্গাপুর উপজেলা প্রেসক্লাবে প্রতিবাদ সভা

নিউজ ডেস্ক১৮ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
শ্যামল দত্তের গ্রেপ্তারি পরোয়ানা: দুর্গাপুর উপজেলা প্রেসক্লাবে প্রতিবাদ সভা

দুর্গাপুর প্রতিনিধি:
দৈনিক ভোরের কাগজের সম্পাদক, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ও প্রগতিশীলতার মূর্ত প্রতীক শ্যামল দত্তের বিরুদ্ধে মানহানিকর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে দুর্গাপুর উপজেলা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম আমিনুল ইসলাম,সাধারণ সম্পাদক গোলাম রসুল, সিনিয়র সহসভাপতি কোরবান আলী, যুগ্ন সম্পাদক বাবুল হোসেন,সাংগঠনিক সম্পাদক আল-আমিন,দপ্তর সম্পাদক মিজানুর রহমান,অর্থ সম্পাদক হাসেম আলী,সদস্য জুবায়ের তুহিন,আনোয়ারুল পন্টি প্রমুখ।

স/অ