সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
মিডিয়ার সংবাদ

দুই সম্পাদকের নামে গ্রেফতারি পরোয়ানায় আরইউজে’র উদ্বেগ

নিউজ ডেস্ক১৪ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
দুই সম্পাদকের নামে গ্রেফতারি পরোয়ানায় আরইউজে’র উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক:
দেশের খ্যাতিমান সম্পাদক নঈম নিজাম ও শ্যামল দত্তের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গ্রেফতারি পরোয়ানায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।

রোববার এক বিবৃতিতে আরইউজে সভাপতি কাজী শাহেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি এ উদ্বেগ ও নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, দুই খ্যাতিমান সম্পাদকের নামে হয়রানিমূলক মামলা ও গ্রেফতারি পরোয়ানা সাংবাদিক সমাজের কাছে গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত গ্রেফতারি পরোয়ানা ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
স/শ