সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

ছাত্রকে গুলি করে পালিয়ে গেল ওরা

নিউজ ডেস্ক১৩ জানুয়ারি ২০১৮২ মিনিট পড়া
ছাত্রকে গুলি করে পালিয়ে গেল ওরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যশোর শহরের পুলেরহাট এলাকায় ইসমাইল হোসেন নামের এক ছাত্রকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পুলেরহাট এলাকার আকিজ পেট্রল পাম্পের পাশে এ হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইসমাইল হোসেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্টনিক্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি যশোর শহরের পুলেরহাট এলাকার ওয়াজেদ আলী মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ইসমাইল বাড়ি থেকে পুলেরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পুলেরহাট পেট্রল পাম্পের পাশে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। একটি গুলি ইসমাইলের কোমরে বিদ্ধ হয়। মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে নিয়ে যায়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, কি কারণে কারা ইসমাইলকে গুলি করেছে তা জানা যায়নি। ইসমাইল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে এখনো মামলা হয়নি, কাউকে আটকও করা যায়নি।

আহত ইসমাইল হোসেন হাসপাতালে সাংবাদিকদের জানান, পুলেরহাটের আকিজ পেট্রল পাম্পের সামনে পৌঁছালে কয়েকজন সন্ত্রাসী মোটরসাইকেলে করে খুব কাছে গিয়ে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই তারা গুলি করে দ্রুত পালিয়ে যায়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, ইসমাইলের কোমরের ডান পাশে একটি গুলি বিদ্ধ হয়েছে। তাঁর অস্ত্রোপচার করা হয়েছে।

সুত্র: প্রথম আলো