সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

সাপাহারে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় মামলা: গ্রেফতার ৫

নিউজ ডেস্ক১১ জানুয়ারি ২০১৮২ মিনিট পড়া
সাপাহারে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় মামলা: গ্রেফতার ৫

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে নওগাঁ জেলা প্রেসক্লাবের সিনিয়র দুইজন সাংবাদিক লাঞ্চিত হওয়ার ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়েরের পর ৫ জন কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে সদরের ওয়াল্টন মোড়ের গিয়াস মার্কেটে ঘটনাটি ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, সাপাহার করলডাঙ্গা পাড়ার মো.বাবলু রহমানের ছেলে নুরে আলম পিংকি(২৫),ওড়নপুর গ্রামের মৃত তাহের সরকারের ছেলে আবু তালেব (বাবু সরকার)(৩৮), বিদ্যানন্দী (বাহাপুর) গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে আনোয়ার হোসেন আনু(৩৫),সাপাহার গোডাউন পাড়ার আনিসুর রহমানের ছেলে রুহুল আমিন (৩৫)ও ইয়াকুব আলীর ছেলে মোকলেছেুর রহমান(৩২)।

জানা গেছে, আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহন হোসেন ও ওসমান গনি বাবুর মধ্যে গিয়াস মার্কেটের একাংশ জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। শাহজাহান হোসেন তার কিছু লোকজন নিয়ে ওই মার্কেট গত সোমবার দুুপরে দখল নেয়। এরুপ ঘটনার সংবাদ পেয়ে গত বুধবার দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ইমরুল কায়েশ উদ্দীন ও এটিএন বাংলার প্রতিনিধি রায়হান আলম ঘটনা স্থলে এসে উভয় পক্ষ সাক্ষাতকার গ্রহণ শেষে দখলকৃত জায়গার ফুটেজ নিতে গেলে ছাত্রলীগ ও যুবলীগ নামধারী কতিপয় সন্ত্রাসী চড়াও হয়ে বেধড়ক মারপিট সহ জোর পূর্বক প্রতিবেদকের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে পুলিশের মাধ্যমে ছিনিয়ে নেয়া ক্যামেরাটি উদ্ধার করে দেন।

পরে সাংবাদিকগণ স্থানীয় থানার বিষয়টি মিমাংসার জন্য দখলকৃত জায়গার মালিক আলহাজ্ব শাহজাহন হোসেন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকের উপস্থিতিতে এবং পুলিশ প্রশাসনের যৌথ আলোচনা শেষে সন্ধ্যায় মিমাংসার ফলাফল হিসেবে সাংবাদিক লাঞ্চিত দুস্কৃতকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে থানায় একটি মামলা দয়ের করা হয়।

মামলা দায়েরের পর ঐদিন সন্ধ্যায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়।
স/শ