সিল্কসিটিনিউজ ডেস্ক:
পাইকারি বাজারে একটি মাছ বিক্রি হয়েছে প্রায় আড়াই কোটি টাকায়।
গত শুক্রবার এশিয়ার সবচেয়ে বড় মাছের বাজার টোকিওর সুজিতি মার্কেটের নিলামে মাছটির এ দাম ওঠে।

এ বাজারে প্রতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে মাছের নিলামের আসর বসে। এবারের আসরে সার্ডিনজাতীয় দৈত্যাকৃতির মাছটি বিক্রি হয়।
টোকিওর বিখ্যাত রেস্তোরাঁর মালিক হিরোশি ওনোদেরা তিন লাখ মার্কিন ডলার দিয়ে মাছটি ক্রয় করেন।
মাছ কেনার পর তিনি বলেন, ‘আমার রেস্তোরাঁর ক্রেতাদের জন্য এটি একটি দারুণ উপহার হবে। নতুন বছরের শুরুতেই এ রকম একটি মাছের তৈরি কিছু পদ ক্রেতাদের হাতে তুলে দিতে পেরে আমার দারুণ লাগবে।’










