সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

দুর্গাপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া

দুর্গাপুর প্রতিনিধি

দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮পিস ইয়াবা ট্যাবলেটসহ সেরেনা খাতুন (৩৪) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার কুহাড় গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সেরেনা খাতুন কুহাড় গ্রামের চিহ্নিতি গরু চোর বেলাল হোসেন ওরফে চোর বেলালের স্ত্রী।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রহুল আলম জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে থানার এস আই রফিকুল ইসলাম রফিক উপজেলার কুহাড় গ্রাম থেকে চিহ্নিত গরু চোর বেলাল হোসেনের বাড়িত অভিযান চালান। এ সময় ১৮ পিস ইয়াবাসহ বেলাল হোসেনের স্ত্রী সেরেনা খাতুনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।