সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

টানা ৬ দিন ঘুম, যাবেন নাকি কুম্ভকর্ণের গ্রামে!

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
টানা ৬ দিন ঘুম, যাবেন নাকি কুম্ভকর্ণের গ্রামে!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যেন গল্পের মতো আবহ। দিনের পর দিন ঘুমিয়ে রয়েছে গ্রামের মানুষরা। একটানা ৫-৬ দিন! আচমকাই ঘুমিয়ে পড়ছে তারা। পথে চলতে চলতেও এসে যাচ্ছে ঘুম।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই বিচিত্র গ্রামটির নাম কালাচি। কাজাখস্তানের প্রত্যন্ত এই গ্রামটিতে এমন সমস্যা দেখা দিয়েছে বছর চারেক ধরে। আচমকাই সেখানকার মানুষদের পেয়ে বসেছে কালঘুমে। তবে শেষ পর্যন্ত এমন ঘুমে কারও মৃত্যু হচ্ছে না। বেশ কয়েকদিন পরে আচমকাই ভেঙে যাচ্ছে ঘুম। তবে সবার ক্ষেত্রে নয়, বিশেষ কিছু মানুষেরই এমন অভিজ্ঞতা হচ্ছে। কেবল ঘুম নয়, ঘুম থেকে উঠে আশ্চর্য সব দৃষ্টি বিভ্রমের কথা জানিয়েছেন তাঁরা। কেউ কেউ অন্যের দিকে তাকিয়ে তৃতীয় নয়ন খুঁজে পেয়েছেন! কেউ বা আরও অদ্ভুত কিছু দেখেছেন। এমনকী, চিকিৎসকরাও হতবাক হয়ে গিয়েছেন।

তবে শেষ পর্যন্ত সামনে এসেছে আসল কারণ। কোনও অলৌকিক ঘটনা নয়, এ পিছনে সম্ভবত আসল ‘ভিলেন’ তেজস্ক্রিয়তা। ওই গ্রামের কাছেই রয়েছে ইউরেনিয়ামের খনি। সেই খনি থেকে ঘটা তেজস্ত্রিয়তার কারণেই এমন আশ্চর্য ঘুমের পাল্লায় পড়েছেন কালাচি গ্রামের বাসিন্দারা। এবেলা