সদ্য প্রকাশিত
রাজশাহী

তানোরে ছত্রদলের চার ইউনিয়ন সভপতিকে শোকজ!

নিউজ ডেস্ক২৭ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
তানোরে ছত্রদলের চার ইউনিয়ন সভপতিকে শোকজ!

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে চারটি ইউনিয়ন পরিষধের ছাত্রদলের চার জন সভাপতি কে শোকজ করা হয়েছে। শনিবার ছাত্রদল থানা সভাপতি আব্দুল মালেক দলীয় শৃ্ঙ্খলা ভঙ্গের দায়ে লিখিত ভাবে শোকজ করেন।

 

সরনজাই ইউনিয়নের ছাত্রদল সভাপতি মিঠু, পাসন্দর ইউনিয়নের ছাত্রদল সভাপতি জিন্না, বাঘাইর ইউনিয়নের ছাত্রদল সভাপতি জারদিশ ও কামারগা ইউনিয়নের ছাত্রদল সভাপতি মাইনুল কে শোকজ করা হয়।

 

গত বুধবার সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক কে সংবর্ধনা দেওয়ার জন্য দলীয় অনুমতি ছাড়া স্থানীয় মেয়রের সাথে এ চার ইউনিয়নের ছাত্রদল সভাপতি সহ তিন শতাধিক নেতাকর্মী ঢাকায় যায়। এতে স্থানীয় ভাবে দলীয় শৃ্ঙ্খলা ভঙ্গের দায়ে তাদের শোকজ করা হয়।

 

এ বিষয় নিয়ে ছাত্রদল থানা সভাপতি আব্দুল মালেকের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলে তিনি রিসিব করেননি।

স/অ