নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সংবাদিক ইউনিয়ন (আরইউজে) নবনির্বাচিত যুগ্মসম্পাদক ও সময় টিভির রাজশাহী ব্যূরো অফিসের স্টাফ রিপোর্টার সাইফুর রহমান রকির পিতা মো. তাসির উদ্দিন আকন্দের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আরইউজে নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় আরইউজের সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইলিয়াস আরাফাত, সহসভাপতি শরীফ সুমন, কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুম, নবনির্বাচিত কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, নির্বাহী সদস্য মিজানুর রহমান টুকু, জনাব আলী ও সামাদ খান সকল সদস্যের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় আরইউজে নেতৃবৃন্দ তাসির উদ্দিন আকন্দের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
স/অ










