সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

আরইউজে’র নয়া কমিটিকে আরসিআরইউ’র ফুলেল শুভেচ্ছা

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
আরইউজে’র নয়া কমিটিকে আরসিআরইউ’র ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নব নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)। মঙ্গলবার বেলা ১২টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে গিয়ে এ শুভেচ্ছা জানান আরসিআরইউ’র সদস্যরা।

আরইউজে’র পক্ষে ফুলেল শুভেচ্ছা গ্রহন করেন দ্বিতীয়বারের মত নির্বাচিত সভাপতি কাজী শাহেদ এবং সাধারণ সম্পাদক ইলিয়াস আরাফাত।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক জনকন্ঠের রাজশাহী ব্যুরো প্রধান এবং দৈনিক সানশাইনের বার্তা সম্পাদক মামুনুর রশিদ এবং দৈনিক সানশাইনের ফটো সাংবাদিক আজাহার উদ্দিন।

আরসিআরইউ এর পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন, আরসিআরইউ সভাপতি সামসুন্নাহার সুইটি, সাধারন সম্পাদক এম ওবাইদুল্লাহ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নূর, দপ্তর সম্পাদক বাবর মাহমুদ, প্রশিক্ষন ও প্রকাশনা সম্পাদক ফারিয়া রহমান আন্নি, নির্বাহী সদস্য মৌলি আরমান, মোফাজ্জল বিদ্যুৎ , মরিয়ম সাথী, সহযোগী সদস্য মৌমিতা চায়না, ফারহানা মুক্তি, নিশি খাতুন প্রমুখ।

এসময় আরইউজে সভাপতি ও সাধারণ সম্পাদক আরসিআরইউকে সাংগঠনিকভাবে বিভিন্ন সহযোগিতা করবেন বলে জানান।

উল্লেখ্য, গত সোমবার আরইউজে’র ত্রি-বার্ষিক নির্বাচনে সর্বোচ্চ ৪২ভোট পেয়ে দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রাজশাহী ব্যুরো প্রধান কাজী শাহেদ। আর হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন দৈনিক সানশাইনের প্রধান প্রতিবেদক ইলিয়াস আরাফাত।

স/অ