সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

আরইউজের সভাপতি সাহেদ সম্পাদক ইলিয়াস

নিউজ ডেস্ক২৫ ডিসেম্বর ২০১৭২ মিনিট পড়া
আরইউজের সভাপতি সাহেদ সম্পাদক ইলিয়াস

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দ্বিতীয় বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী শাহেদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলিয়াস আরাফাত। শাহেদ ৪২ ভোট এবং আরাফাত ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সোমবার সকাল ১০টা থেকে রাজশাহী নগরীর বরেন্দ্র মহাবিদ্যালয়ে এ ভোট গ্রহণ শুরু হয়। অনেকটাই উৎসবমূখোর পরিবেশে ভোটারদের ভোট কেন্দ্রে আসতে দেখা যায়।

এছাড়াও, সহসভাপতি পদে ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শরীফ সুমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈবুর রহমান পেয়েচেন ২৩ ভোট এবং আসাদুজ্জামান আসাদ পেয়েছেন ১৩ ভোট। আর যুগ্ম-সম্পাদক পদে সাইফুর রহমান রকি ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামস রুমি পেয়েছেন ১৭ ভোট। সদস্য পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান টুকু। সদস্যের অপর পদে ২৬ ভোট করে সমান ভোট পেয়েছেন সামাদ খান ও জনাব আলী। এর আগে কোষাধ্যক্ষ পদ নির্বাচিত হয়েছেন দুলাল সরকার।

 

আরইউজের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নুরুল ইসলাম সরকার আসলাম জানান, এ নির্বাচনে মোট ৬১ ভোটার ছিলেনন। নির্বাচনে ১৮ জন প্রার্থী ভোটে দাঁড়ায়। এর মাঝে ২ জনের মনোনয়ন বাতিল করা হয় এবং ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবারের নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য পদে মোট ১৫ জন প্রার্থী ছিলেন।

স/আর