সিল্কসিটিনিউজ ডেস্ক:
উকিল নোটিশ প্রত্যাহার না করলে খালেদা জিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আওয়ামী লীগ।
বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ প্রত্যাহার না করলে, খালেদা জিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোটিশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে পেয়েছেন কি না-এ প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, উকিল নোটিশ এখনো আমাদের কাছে আসেনি। গণমাধ্যম থেকে আমরা নোটিশের বিষয়টি জেনেছি। নোটিশ পেলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, আমাদের কাছে অবশ্যই তথ্য–প্রমাণ আছে। তা ছাড়া বিভিন্ন অনলাইনে এ বিষয়টি প্রকাশিত হয়েছে।










