সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

২৬ বছরের অঙ্কিতা বিয়ে করছেন ৫২ বছরের মিলিন্দকে!

নিউজ ডেস্ক১৯ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
২৬ বছরের অঙ্কিতা বিয়ে করছেন ৫২ বছরের মিলিন্দকে!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এবার কি তাহলে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মিলিন্দ সোমান! বলিউডে কান পাতলে এবার এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। তবে মিলিন্দ ও অঙ্কিতার বিয়ে নিয়ে গুঞ্জন শোনা গেলেও, এ বিষয়ে তাঁরা এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

সূত্র অনুযায়ী, সম্প্রতি অঙ্কিতার ভাতিজার জন্মদিন উপলক্ষে গুয়াহাটিতে হাজির হন মিলিন্দ। আর সেখানেই অঙ্কিতার বাড়ির লোকের সাথে দেখা করেন মিলিন্দ। শুধু তাই নয়, মিলিন্দ গুয়াহাটিতে গিয়ে নাকি তাঁদের বিয়ের কথাও সবাইকে জানিয়েছেন। ২০১৮ সালেই অঙ্কিতার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চান বলেও নাকি জানানো হয়েছে।

সূত্র বলছে, প্রথমে ৫২র মিলিন্দের সঙ্গে বছর ছাব্বিশের অঙ্কিতা বিয়ে নিয়ে কোনওয়ার পরিবারে বেশ কিছুটা মতান্তর ছিল। কিন্তু, মিলিন্দ সোমানের সঙ্গে দেখা হওয়ার পর বয়সের পার্থক্য নিয়ে আর কোনও আপত্তি অঙ্কিতার পরিবারের নেই জানা যাচ্ছে।

মাইলিন জাম্পানই-এর পর মডেল মধু সাপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মিলিন্দ। কিন্তু, মধু সাপরের সঙ্গেও শেষ পর্যন্ত সম্পর্ক ভেঙে যায় ভারতের ‘আয়রন ম্যান’-এর। এরপরই ‘হাঁটু’র বয়সী অঙ্কিতা সঙ্গে সম্পর্কে  জড়ান মিলিন্দ।

যা নিয়ে বেশ জল্পনাও শুরু হয়।