সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক১৬ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রীর মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বখাটের ছুরিকাঘাতে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত আটটার দিকে দিরাই পৌর শহরের মাদানী মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মুন্নী আক্তার নামের ওই ছাত্রী দিরাই বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা হিফজুর রহমান ইতালিপ্রবাসী। শনিবার রাত আটটার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের জামাল মিয়ার ছেলে ইয়াহিয়া (২২) মুন্নীর ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরিবারের লোকজন তাকে প্রথমে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে সেখানকার চিকিৎসকেরা মেয়েটিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সিলেট নেওয়ার পথে মুন্নী মারা যায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ইয়াহিয়া এলাকায় বখাটে হিসেবে পরিচিতি। তিনি এক বছর আগে দিরাই শহরে একটি কাপড়ের দোকানে কাজ করতেন। বেশ কিছু দিন থেকে তিনি কোনো কাজ করেন না।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল রাত ১০টার দিকে বলেন, ঘটনার পর থেকেই ইয়াহিয়া পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। ওই ছাত্রীর লাশ বর্তমানে দিরাই থানায় রয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।