সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

হাত-পা কেটে বিমার টাকা দাবি

নিউজ ডেস্ক২৫ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
হাত-পা কেটে বিমার টাকা দাবি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এক নারী তার হাত-পা কেটে বিমান টাকা দাবি করেন।

 

ভিয়েতনামের ওই নারী তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। উল্লেখযোগ্য ঘটনা হলো, এ ধরনের অপরাধের বিচারে দেশটিতে সুনির্দিষ্ট কোনো আইন নেই।

 

বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

 

ভিয়েতনামের পিপল’স পুলিশ নিউজপেপারস এর এক খবরে বলা হয়েছে, লি থিন এন নামের ৩০ বছর বয়সি ওই নারী মে মাসে দাবি করেন, তিনি ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছেন। তার অঙ্গহানী হয়েছে। তার এক পা এবং হাতের একাংশ কাটা পড়েছে।

 

যে ব্যক্তি লি থিন এনের হাত-পা কেটে দেন, তিনিই অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত এ নাটকের ফলাফল ব্যর্থ হয়েছে।

 

জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন, তাকে অঙ্গহানী করতে সাহায্য করায় এক বন্ধুকে তিনি প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা (২ হাজার ২০০ ডলার) পরিশোধ দিয়েছেন।

 

অঙ্গহানী করার উদ্দেশ্য ছিল বিমা কোম্পানির কাছে ১ লাখ ৫০ হাজার ডলার দাবি করে আদায় করা। কিন্তু সে দুরাশায় ছাই পড়েছে। প্রকৃত ঘটনা জানাজানি হয়ে গেছে। এখন উল্টো বিপাকে পড়েছেন তিনি।

 

খবরে বিমা কোম্পানিটির নাম উল্লেখ করা হয়নি্। লি থিন এনের বিরুদ্ধে মামলা করেছে কোম্পানিটি। তবে ভিয়েতনামের দণ্ডবিধিতে এ ধরনের মামলার বিচারের বিধান নেই। পুলিশ জানিয়েছে, এ মামলা পরিচালনার জন্য দণ্ডবিধিতে নতুন বিধি সংযোজন করার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

 

সূত্র: রাইজিংবিডি