সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

ইউনেস্কোর সেরা হেরিটেজ সাইটের তালিকায় দ্বিতীয় তাজমহল

নিউজ ডেস্ক৬ ডিসেম্বর ২০১৭২ মিনিট পড়া
ইউনেস্কোর সেরা হেরিটেজ সাইটের তালিকায় দ্বিতীয় তাজমহল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের আগ্রার জনপ্রিয় পর্যটনকেন্দ্র তাজমহল ইউনেস্কোর সেরা আন্তর্জাতিক হেরিটেজ সাইটের তালিকায় উঠে এল দ্বিতীয় স্থানে। কম্বোডিয়ার আঙ্করভাটের পরই বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় পর্যটনকেন্দ্র এখন তাজমহল।
এক নতুন সমীক্ষায় উঠে এল এই তথ্যই।

পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম আগ্রার তাজমহল। স্ত্রী মুমতাজের মৃত্যুর পর, আগ্রায় যমুনার তীরে এই স্মৃতিসৌধটি তৈরি করেছিলেন মোঘল সম্রাট শাহজাহান। কালে কালে এই স্মৃতিসৌধটি প্রেমের চিরন্তন প্রতীক হিসেবে পরিচিত পেয়েছে গোটা বিশ্বে। তাজমহলকে বিশ্বের সপ্তম আশ্চর্যের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। শুধুমাত্র তাজমহলে দেখতেই বছরভর আগ্রায় ভিড় করেন দেশি-বিদেশি পর্যটকরা। এমনকী, ভারত সফরে এসে তাজমহল দেখতে যান ভিনদেশি রাষ্ট্রপ্রধান-সহ হাইপ্রোফাইল ব্যক্তিত্বরাও। প্রতি বছর মুঘল সম্রাট শাহজাহানের তৈরি এই মনুমেন্টটি দেখতে আসেন প্রায় ৮০ লক্ষ দর্শনার্থী। আর এবার সেই তাজই অনলাইন ট্রাভেল পোর্টাল ট্রিপঅ্যাডভাইজারের সমীক্ষায় পেল দ্বিতীয় জনপ্রিয়তম পর্যটনকেন্দ্রের তকমা।
এই সমীক্ষাটি ইউনেস্কোর সাংস্কৃতিক ও স্বাভাবিক হেরিটেজ সাইটগুলির উপর চালানো হয়, যেখানে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষ ভিড় করেন।

ট্রিপঅ্যাডভাইজারের প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, সূর্যোদয় বা সূর্যাস্তের সময় তাজমহলের অপরূপ শোভা তুলনাবিহীন। অঙ্কারভাট তার গঠনগত উৎকর্ষের বিচারে সেরা হতে পারে, কিন্তু তাজমহলের সামনে দাঁড়িয়ে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার মতো দৃষ্টিসুখ বিশ্বের অন্য কোথাও মিলবে না। এই দুই জনপ্রিয় হেরিটেজ সাইট ছাড়াও চিনের প্রাচীর, পেরুর মাচু পিচুও এই তালিকার সেরা পাঁচের তালিকায় রয়েছে।