সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

যৌন হেনস্থার শিকার হলেন ফেসবুক কর্তা জুকারবার্গের বোন

নিউজ ডেস্ক৪ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
যৌন হেনস্থার শিকার হলেন ফেসবুক কর্তা জুকারবার্গের বোন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এবার যৌন হেনস্থার শিকার হলেন খোদ ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গের বোন রাডি জুকারবার্গ। বিমানের মধ্যেই তাঁকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে বলে ফেসবুক লিখেছেন তিনি৷

সহযাত্রীর কাছে যৌন হেনস্থার শিকার হতে হলেও ঘটনার প্রতিবাদ অথবা কোনও বিমানকর্মী তাঁকে সগযোগিতাও করেননি বলে অভিযোগ করেছেন তিনি৷ জুকেরবার্গের বোনের সঙ্গে এই ঘটনায় ঘটনায় ইতিমধ্যেই আলাস্কা এয়ারলাইনস তদন্ত শুরু করেছে৷

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, গত সপ্তাহে লস অ্যাঞ্জেলস থেকে মেক্সিকোর মাজাটলানে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, প্রথম শ্রেণিতে তাঁর পাশের যাত্রী মদ্যপান করতে থাকেন। সঙ্গে চলতে থাকে অশ্লীল মন্তব্য৷

বিষয়টি বাড়াবাড়ি হতেই তিনি বিমানসেবিকাকে বিষয়টি জানান৷ অভিযোগ, ওই ব্যক্তি তাঁর আশেপাশে বসে থাকা অন্য মহিলা সহ যাত্রীদের প্রতিও অশালীন মন্তব্য করছিলেন৷ এমনকি বিমানসেবিকাও তাঁর অভিযোগ গুরুত্ব দেননি৷ কলকাতা 24