নাটোর প্রতিনিধি:
নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে যদি দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে আগামীতে পঞ্চাশ হাজার বেশি ভোটে জয়লাভ করে দেখিয়ে দিবো। যারা আমার বিরোধিতা করছেন, আপনাদের পিছু কয়জন লোক আছে। বিরোধিতা করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় মঙ্গলবার লালপুর উপজেলার আব্দুলপুর ০৩নং চংধুপইল ইউনিয়নের আয়োজনে বর্ণাঠ্য আনন্দ শোভাযাত্রা শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে এমপি বলেন, আমার সময় যত উন্নয়ন হয়েছে, বিগত অনেক বড় বড় এমপি-মন্ত্রী লালপুর-বাগাতিপাড়া আসনে ছিল। কিন্তু তারা আমার মতো উন্নয়ন করতে পারেনি। আমার আসনে যেখানে হাটার রাস্তা ছিল না, সেখানে এখন ঝকঝকে পাকা রাস্তা। তাছাড়া আমার আমলে ১৭টি গ্রামে বিদ্যুৎ দিয়েছি, বিগত কোন এমপিই তা দিতে পারেনি।

এমপি আরো বলেন, ১৯৯৬ সালের পর চংধুপইল ইউনিয়নে বড় ধরনের কোন সমাবেশ হয়নি। আজ এই সমাবেশে জনস্রোতে মাধ্যমে আপনারা প্রমাণ করে দিয়েছেন, এখানকার আওয়ামী লীগ কত সু-সংগঠিত। আমার একজন ওয়ার্ডের মেম্বার যে লোক জড়ো করতে পারবে, যারা আমার বিরোধিতা করছেন তারা এক আনা লোকও জড়ো করতে পারবেন।
অনুষ্ঠানে ৩নং চংধুপইল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক্ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, ৩নং চংধুপইল ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আবু আল বেলাল।
পরে আব্দুলপুর জংশন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জংশন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টেম্পুস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
স/বি










