সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

ছুরি ঠেকিয়ে তরুণকে ধর্ষণ ও ভিডিও ধারণ তরুণীর!

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০১৭২ মিনিট পড়া
ছুরি ঠেকিয়ে তরুণকে ধর্ষণ ও ভিডিও ধারণ তরুণীর!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

১৮ বছর বয়সী এক তরুণী ছুরি ঠেকিয়ে ১৯ বছর বয়সী এক তরুণকে ধর্ষণ করেছে। এই অভিযোগে যুক্তরাষ্ট্রে লেস্টিন মেরি স্মিথ নামে এক তরুণীর সাজা হয়েছে।
ঘটনাটি দেশটির সাগিনাব শহরের।

ঘটনা শুধু ধর্ষণেই থেমে থাকেনি। লেস্টিন মেরি অপকর্ম চালানোর সময় তা মোবাইলে ভিডিও করেন এবং পীড়িত তরুণের গাড়ির মারাত্মক ক্ষতি করেন। পরে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেন।

এমলাইভ.কমের খবরে বলা হয়, গত সোমবার এ মামলার রায় দিতে গিয়ে বিচারক অ্যান্ডু বলেন, অভিযুক্ত তরুণী সেকেন্ড ডিগ্রি পর্যায়ের গুরুতর অপরাধ করেছেন।

লিস্টিন মেরি নামের ওই তরুণী ঘটনার সময়ে ওই তরুণের গাড়িরও মারাত্মক ক্ষতি করেন যে কারণে তাকে ১০০০ ডলার জরিমানাও করা হয়েছে। আর ওই তরুণকে ধর্ষণের দায়ে তাকে ৩১৩ দিন কারাবাসে থাকতে হবে। ওই সময়টায় সার্বক্ষণিক নজরদারির সুবিধার্থে তার শরীরে জিপিএস ডিভাইস লাগোনো থাকবে।

মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১১ জানুয়ারি এ ঘটনা ঘটে।
পীড়িত তরুণ জানান, তিনি পার্কি লটে রাখা নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় লেস্টিন জবরদস্তি তার গাড়িতে উঠে পড়ে এবং তাকে চাকু ঠেকিয়ে গাড়ির পেছনের সিটে নিয়ে যায়। সে তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয়। এসময় বাধা দিলে তার মুখে প্রচণ্ড ঘুষিও মারে তরুণি। এরপর তাকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে।

তবে লিস্টিন আদালতকে জানিয়েছেন যে ভিডিওটি ইন্টারনেট থেকে মুছে দিয়েছেন তিনি।

জানা গেছে, লিস্টিন এর আগেও প্রথম ডিগ্রি স্তরের অপরাধের জন্য জেল খেটেছেন।

প্রসঙ্গত, এর আগে এ ধরনের ঘটনায় গ্রেপ্তার হন ভ্যালেরিয়া নামে এক নারী। হাসপাতালে ভর্তি হওয়া মারাত্মক অসুস্থ আর আহত এক পুরুষ তার বিরুদ্ধে অভিযোগ আনেন ধর্ষণের। পরে পুলিশ ভ্যালেরিয়াকে গ্রেপ্তার করলে জানা যায়- আরও ৯ জন পুরুষের সঙ্গে তিনি এমন অপকর্ম করেছেন। সম্পর্কের জালে ফাঁসিয়ে তাদের নিজের ফ্ল্যাটে নিয়ে যেতেন তিনি। এরপর পানীয়ের সঙ্গে মারাত্মক ঘুমের ওষুধ খাইয়ে তাদের অচেতন করে ফেলতেন।