সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

প্যান্ট না পরেও ঘুরে বেড়ানো যায় যেভাবে!

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
প্যান্ট না পরেও ঘুরে বেড়ানো যায় যেভাবে!

উপরের ছবি দেখে বোঝার উপায় নেই— তিনজনের মধ্যে কোন কন্যেটি পেন্টুল না পরে একটা গোটা শপিং মলকে ধোঁকা খাইয়ে রেখে এসেছেন সম্প্রতি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য মিরর’-এর খবর, এঁদের মধ্যে একজন এই কাণ্ডটি ঘটিয়েছেন। কিন্তু সেই শপিং মলে কেউ টেরই পাননি এই বৃত্তান্ত।

না তাই বলে এই তরুণীটিকে কেই ‘নগ্ন’ বলতে পারবেন না। আসলে তিনি এক আশ্চর্য বডি পেন্টিংয়ের সাহায্য নিয়েই এই দুঃসাহসী কাজটি করেছেন। নীচের ছবি দেখে কি আপনি ঠাহর করতে পারবেন, কোন জিনসটি নকল?


ছবি: জেন দ্য বডি পেন্টারের ইনস্টাগ্রাম পোস্ট থেকে

মারিয়া লুচিওত্তি নামের এই তরুণী জিনস ও লেস টপের আদলে বডি পেন্টিং করান। শিল্পী জেন দ্য বডি পেন্টারেরে অসামান্য কারুকৃতিতে সেই জিনস আর টপ ‘জীবন্ত’ হয়ে ওঠে। মার্কিন মুলুকের বাল্টিমোরের বাসিন্দা জেন সংবাদমাধ্যমকে জানান, তিন ঘণ্টা সময় লেগেছে এই শিল্পকর্মে। নীল রংয়ের উপরে সাদা রংয়ের কারিকুরিতেই ওর্ন-আউট জিনসের রূপ ফুটে উঠেছে। একটু গাঢ় নীল রং তিনি ব্যবহার করেছেন পকেটগুলি আঁকতে।

মারিয়ার বডি পেন্টিং চলছে। ছবি: ইউটিউব

পেন্টিং সম্পন্ন হলে মারিয়া শপিং মলে প্রবেশ করেন। কেউ তাঁকে আলাদা করে লক্ষ করেননি।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হলে জনৈকের প্রশ্ন— ‘পোশাকের দিন কি ফুরলো?’