সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

গত এক বছরে নারী ও কন্যাশিশু ধর্ষণের সংখ্যা বেড়েছে

নিউজ ডেস্ক২৬ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
গত এক বছরে নারী ও কন্যাশিশু ধর্ষণের সংখ্যা বেড়েছে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চলতি বছর নারী ধর্ষণ এবং কন্যাশিশু নির্যাতনের ঘটনা গত বছরের তুলনায় বেড়েছে বলে দাবি করছে বাংলাদেশ মহিলা পরিষদ।

এই বিষয়ে সংস্থাটি আজ একটি রিপোর্ট প্রকাশ করে বলেছে, ২০১৭ সালে প্রথম ১০ মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ১ হাজার ৭৩৭টি, আর গত বছর অর্থাৎ ২০১৬ সালে এ সংখ্যা ছিল ১ হাজার ৪৫৩টি।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বিবিসি বাংলাকে বলেন প্রতি বছরেই চার মাস পরপর তারা নারীর ওপর যৌন অপরাধ পরিস্থিতি সংক্রান্ত একটি রিপোর্ট তৈরি করেন।

ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, গণধর্ষণ, হুমকি বা যৌন হয়রানির মতো অপরাধগুলোর তথ্য সংগ্রহের জন্য তারা ১৪টি সংবাদপত্র এবং তাদের শাখাগুলো থেকে পাওয়া তথ্য ব্যবহার করেন।

বাংলাদেশ নারী

আয়েশা খানম বলেন, এ ধরণের সব অপরাধের সংখ্যাই বাড়ছে।

তিনি বলেন, বাংলাদেশে ২০১৬ সালে ধর্ষণের সংখ্যা ছিল ৭০৫ তাদের হিসেব মতে। ২০১৭ সালে এ সংখ্যা ৮৩৪-এ উঠেছে।

“গণধর্ষণের সংখ্যা ২০১৬তে ছিল ১৩৯ আর এ বছর সেটা ১৯৩তে উঠেছে।”

এ ধরণের অপরাধ বাড়ার পেছনে প্রধান কারণ হিসেবে পিতৃতান্ত্রিক বা পুরুষতান্ত্রিক মানসিকতাকেই প্রধান বলে চিহ্নিত করেন আয়েশা খানম।

তার কথায়, এ ধরণের যৌন অপরাধ দমনের জন্য কঠোর আইন থাকা সত্বেও এটা বাড়ছে। বিবিসি বাংলা