সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

বাসার ভেতর হাত-পা বাঁধা পুরুষের মরদেহ

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
বাসার ভেতর হাত-পা বাঁধা পুরুষের মরদেহ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রাম নগরীতে একটি বাসা থেকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে খুন করা হয়েছে বলে পুলিশের ধারণা।

আজ শনিবার সকালে নগরীর চকবাজার থানার কে বি আমান আলী রোডে বড় মিয়া মসজিদের সামনে একটি ভবনের নিচতলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ সময় ওই বাসায় আর কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন চকবাজার থানার ওসি নূরুল হুদা।

ওসি বলেন, বাড়ির মালিক জানিয়েছেন এক নারী বাসাটি ভাড়া নিয়েছিলেন।   গত বৃহস্পতিবার ওই নারী বাসায় উঠেন। তার নাম-ঠিকানা বাড়ির মালিক রাখেননি। আজ শনিবার ভোরে দারোয়ান দেখতে পান, বাসার দরজা খোলা। ভেতরে গিয়ে তিনি একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। শরীরে তেমন আঘাতের চিহ্ন পাচ্ছি না। শ্বাস রোধ করে খুন করা হতে পারে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর ব্যবস্থা করছে বলে জানিয়েছেন ওসি।