সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

সেনাদের দখলে জিম্বাবুয়ের রাষ্ট্রীয় টেলিভিশন

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
সেনাদের দখলে জিম্বাবুয়ের রাষ্ট্রীয় টেলিভিশন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে দেশটির সেনাপ্রধানের বিরুদ্ধে সেনা অভ্যূত্থানের অভিযোগ আনার পর রাজধানী হারারে জুড়ে অবস্থান নিয়েছে সেনা সদস্যরা। ইতোমধ্যে একটি রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশন দখল করে রেখেছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সেনাপ্রধান জেনারেল কনস্টাতিনো চিয়েংগা ও তার মিত্রদের হুশিয়ার দেয় মুগাবের নেতৃত্বাধীন দল জানু-পিএফ। এর ২৪ ঘণ্টার মধ্যেই বুধবার সেনাসদস্যরা অবস্থান নেয়।তবে এক জেবিসি নামের ওই চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে তারা দাবি করে, শুধু সন্ত্রাসীদের লক্ষ্য করছে তারা। মুগাবেকে ক্ষমতা থেকে সরানোর কোনও পরিকল্পনা তাদের নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল থেকেই হারারের উত্তরাঞ্চলে ভারী গোলাবর্ষণের আওয়াজ পাওয়া যায়।

দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত জিম্বাবুয়ের দূত আইজ্যাক মোয়ো কোনোরকম অভ্যুত্থানের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেছেন, সরকার ‘সুরক্ষিত’ আছে। বিবৃতিতে সেনাবাহিনী বলে, তারা সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অপরাধীদের ধরতে চায়। তারা বলে, ‘আমাদের অভিযান শেষ হয়ে যাওয়ার পর পরিস্থিতি আবার আগের মতো হয়ে যাবে।’

তারা জানায়, প্রেসিডেন্ট মুগাবে ও তার পরিবার নিরাপদে আছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।