সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

গো-মাংসের বিকিনি পরে যৌন হেনস্থার প্রতিবাদ মডেলদের!

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
গো-মাংসের বিকিনি পরে যৌন হেনস্থার প্রতিবাদ মডেলদের!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিকিনি শো তো বোধহয় কম দেখেননি! কিন্তু গরুর মাংসের বিকিনি পরে মডেলদের র্যাম্প মাতাতে দেখেছেন কি?    সম্প্রতি ব্যতিক্রমী সেই দৃষ্টান্ত গড়লেন পাঁচ মডেল। গো-মাংস দিয়ে তৈরি বিকিনি পরে র্যাম্প মাতালেন তাঁরা।

কিন্তু, কেন এই ব্যতিক্রমী পোশাকে র্যাম্পে হাঁটলেন তাঁরা?  দ্য মিরর-এ প্রকাশিত খবর অনুযায়ী, যৌন হেনস্থার বিরুদ্ধে সরব হতেই এই অভিনব প্রতিবাদের পথে হেঁটেছেন তাঁরা।

মিস বাম বাম’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল ব্রাজিলে। সেখানেই পাঁচ জন মডেল এই প্রতিযোগিতায় নামেন। প্রায় ৫০ কেজি গো-মাংস মডেলদের বিকিনি তৈরিতে ব্যবহার করা হয়েছিল বলে জানা গিয়েছে।

কিন্তু কেন গো-মাংসই ব্যবহার করা হল?

সংবাদপত্র দ্য মিররকে এক সাক্ষাত্কারে সে প্রশ্নের উত্তর দিয়েছেন এক মডেল। তাঁর কথায়, ‘আমাদের শুধুমাত্র মাংসের দলা মনে করা হবে কেন?  অতিরিক্ত সেক্সি হওয়াটা কি অপরাধ? হলিউড অভিনেত্রীদেরও তো কত লালসার শিকার হতে হয়, সেক্ষেত্রে আপনারা কী অজুহাত দেবেন?’

যৌন হেনস্থার প্রতিবাদে সম্প্রতি শুরু হয়েছিল #Meetoo ক্যাম্পেন। সেখানে অনেকেই নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। বিশ্ব জুড়ো আলোঢ়ণ ফেলেছিল সেই ক্যাম্পেন। এবার সেই আঁচ গিয়ে পড়ল ব্রাজিলেও।