সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নাটোর

নাটোরে বেসরকারী দুই হাসপাতালকে ৮৫ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক২৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
নাটোরে বেসরকারী দুই হাসপাতালকে ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে বেসরকারী দুই হাসপাতালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৮৫ হাজার টাকা জরিমানা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় অবস্থিত ‘জাহেদা হাসপাতাল’ ও ‘জয়নব হাসপাতাল’ কে এ জরিমানা করে নাটোর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত আজমেরী হক।

 

নাটোর জেলার বেসরকারী ক্লিনিক , হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর নিয়মিত তদারকির অংশ হিসেবে মঙ্গলবার বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় অবস্থিত ‘জাহেদা হাসপাতাল’ ও ‘জয়নব হাসপাতাল’ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় মেডিক্যাল প্রাকটিস ও বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রন আইন-১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ ক্লিনিক এ মানসম্মত পরিবেশ না থাকা, অপারেশন থিয়েটারে একই সিরিঞ্জ বারবার ব্যবহার করার অপরাধে ‘জাহেদা হাসপাতাল’ কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এবং সার্বক্ষনিক চিকিৎসক ও নার্সের অনুপস্থিতি, একই সিরিঞ্জ বারবার ব্যবহার , অপারেশন থিয়েটারে মানসম্মত পরিবেশ না থাকার অপরাধে ‘জয়নব হাসপাতা ’ কে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়।

স/অ