সদ্য প্রকাশিত
জাতীয়

নীল নকশার নির্বাচনে বিএনপি যাবে না : রিজভী

নিউজ ডেস্ক১০ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
নীল নকশার নির্বাচনে বিএনপি যাবে না : রিজভী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে। তবে আমরা নির্দলীয় সহায়ক সরকার চাই, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই।
নীল নকশার নির্বাচনে বিএনপি যাবে না।

আজ শুক্রবার সকাল ৯টায় শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তানে শহীদ নূর হোসেন চত্বরে বিএনপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গণতন্ত্রের কন্ট্রোল সুইচ আওয়ামী লীগের হাতে থাকলে সেটাকে তারা যতই গণতন্ত্র বলুক আসলে এটি গণতন্ত্র নয়। আমরা বহু দল, বহু মতের গণতন্ত্র চাই।

১২ নভেম্বর সমাবেশের অনুমতি পাওয়া নিয়ে অপর এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বিভিন্ন সময় সমাবেশ করতে না দেওয়ার অভিযোগ তুলে বলেন, দেখা যাক, আগে ১২ নভেম্বর সমাবেশ হোক।

সূত্র: কালের কণ্ঠ