সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে বিয়ে বাড়িতে ডাকাতের গুলিতে নিহত ২

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
ফরিদপুরে বিয়ে বাড়িতে ডাকাতের গুলিতে নিহত ২

সিল্কসিটিনিউজ ডেস্ক: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মৃধাডাঙ্গী এলাকায় ডাকাতের গুলিতে দুইজন নিহত হয়েছেন।

এরা হলেন- মো. সাজ্জাদ মৃধা ও সেন্টু মৃধা। এ সময় ডাকাতের গুলিতে আহত দুজনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চরভদ্রাসন থানার ওসি রাম প্রসাদ ভক্ত জানান, বুধবার দিবাগত মধ্যরাতে একদল ডাকাত উপজেলার মৃধাডাঙ্গী এলাকায় আনসের ফকিরের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে ডাকাতি করে মালামাল লুট করে।

এ সময় এলাকাবাসী ডাকাতদের ধরার চেষ্টা করলে ডাকাতেরা গ্রামবাসীকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে। এতে প্রতিবেশী মো. সাজ্জাদ মৃধা ও তার চাচাতো ভাই সেন্টু মৃধাসহ চারজন গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা গুলিবিদ্ধ আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে সাজ্জাদ ও সেন্টুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় আহত দুজনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সূত্র: রাইজিংবিডি